
নিউজ ডেক্স : ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় হাত-পা বাধা অবস্থায় মহিউদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে মহিউদ্দিনের বাড়ি থেকে অদূরে স্থানীয় মাহমুদুর রহমানের মালিকানাধীন পুকুর থেকে হাত-পা বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।এতে নাড়ি বের হয়ে গেছে।

পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মহিউদ্দিন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে, ফটিকছড়ি পাইন্দং এলাকায় মুরগির খামার ও মাছের প্রজেক্ট রয়েছে মহিউদ্দিনের। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner