
নিউজ ডেক্স : এসএসসি পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণ হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব এবার তাই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে চরম ব্যবস্থা নেয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner