
নিউজ ডেক্স : চন্দনাইশে পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
শিশু রোকন উদ্দীন চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড আবু তালেব মুন্সি বাড়ির মো. জসিম উদ্দীনের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে জসিম উদ্দীনের পরিবারের লোকজন খাবার খাচ্ছিল। এ সময় শিশু রোকন উদ্দীন সবার অজান্তে বাড়ির উঠানে বের হয়ে খেলা করছিল। এক পর্যায়ে সে উঠানের পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়।
পরিবারের লোকজন তার সাড়াশব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner