
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া আলী সিকদার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। স্থানীয় নুরুল অাবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণ তৌহিদুল ইসলাম রানা (২০) ওই এলাকার নুরুল হকের পুত্র। সে পেশায় একজন ছাত্র।
জানা যায়, রাতে ব্যটমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner