
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে ২ মে বুধবার সকাল ৯টায় অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের খবরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পাথরের ওপর পড়ে থাকা আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর পরণে খয়েরি রঙের সালোয়ার কামিজ। তার শরীরে কোথাও তেমন আঘাতের চিহ্ন দেখা না গেলেও মুখে হালকা আঘাতের চিহ্ন আছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান এসআই আনোয়ার।
Lohagaranews24 Your Trusted News Partner