
নিউজ ডেক্স : পটিয়ায় একটি ডোবার পানিতে ডুবে আপন ৩ বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ ১৮ ফেব্র“য়ারী সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলা উদ্দীন দফাদারের বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত বোনেরা হল সাদিয়া (৭), মুনতাহিম (৫) ও মাইশা (৩)। তার মধ্যে সাদিয়া ও মুনতাহিম কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও শিশু শ্রেণীর ছাত্রী। তারা কোলাগাঁওয়ের অধিবাসী চট্টগ্রাম বন্দর শ্রমিক কফিল উদ্দিনের কন্যা।

স্থানীয়রা জানান, ঘটনারদিন তারা তাদের নতুন তৈরিকৃত ঘরের আঙিনায় খেলতে বের হয়। এতে তারা নতুন ঘরের পাশে থাকা একটি ডোবায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধারণা করছেন, ছোট বোন মাইশা ডোবায় পড়ে গেলে তাকে তুলতে গিয়ে অপর ২ বোনও ডোবার পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় ছোট বোনের লাশ উদ্ধার করে। পরে অপর দু’বোনের লাশও ভাসমান অবস্থায় উদ্ধার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মা শামীমা আকতার ও পিতা কফিল উদ্দিন বার বার জ্ঞান হারাচ্ছেন।
Lohagaranews24 Your Trusted News Partner