
নিউজ ডেক্স: পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী পিকনিক বাসের ধাক্কায় যাত্রীবাহী মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে।
জানা যায়, যাত্রীবাহী এ কে ট্রাভেলস পরিবহনের একটি পিকনিকের বাস পেছন থেকে মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। এ সময় মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে।

নিহতরা হলেন- পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের মো. আবদুল করিম ভোলা (৫০) ও একই গ্রামের আবদুল হামিদ সাবু (৬০)। নিহতদের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি পিকনিকের বাস পেছন থেকে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner