
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিনকে মনোনয়ন দেওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পুটিবিলা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন।
অভিনন্দন বার্তায় দেলোয়ার হোসেন বলেন, “দলের এই সিদ্ধান্ত শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, তৃণমূল বিএনপির কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা যোগাবে। নাজমুল মোস্তফা আমিন একজন পরিচ্ছন্ন, গ্রহণযোগ্য ও ত্যাগী নেতা। অতীতে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মতো যোগ্য একজন নেতাকে প্রার্থী করায় আমরা আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম-১৫ আসনের জনগণ পরিবর্তন ও গণতন্ত্র ফেরানোর আন্দোলনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। আমরা সবাই সংগঠিতভাবে মাঠে থাকবো এবং প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।”
দেলোয়ার হোসেন দলের নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নাজমুল মোস্তফা আমিন বিজয়ী হলে এলাকায় উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
Lohagaranews24 Your Trusted News Partner