
নিউজ ডেক্স : বান্দরবানে নাইক্ষ্যংছড়ির সীমান্তে মাইন বিস্ফোরণে নুরুল ইসলাম (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাকডালা শাতমারাগিরিতে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরোয়ার কামাল। তিনি বলেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নুরুলের মৃত্যু হয়। আর এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।

Lohagaranews24 Your Trusted News Partner