
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগিচা এলাকায় ৬ জুন বুধবার ভোরে মোছাম্মৎ রিতা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই এলাকার মোঃ মাহমুদের স্ত্রী বলে জানিয়েছে পু্লশি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পু্লশি ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সেগুনবাগিচার অফিসার্স কলোনি থেকে মোছাম্মৎ রিতা নামে এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, রিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি
Lohagaranews24 Your Trusted News Partner