
নিউজ ডেক্স : ধর্ষণে ব্যর্থ হয়ে ফেনীর দাগনভূঞায় শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে এক বখাটে। মঙ্গলবার বিকেলে উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার নয়নপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ওইদিন বিকেলে একই বাড়ির শামছুল হকের স্ত্রী শারমিন আক্তারকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে ওই গৃহবধূর মৃত্যু হয়। স্থানীয় এলাকাবাসী সন্ত্রাসী জাহাঙ্গীরকে ধরার চেষ্টা করলে অস্ত্র উচিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য সফিউল্যাহ স্বপন জানান, ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী জাহাঙ্গীর। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ রয়েছে।
দাগনভূঞা থানা পুলিশে অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতারের জোর চেষ্টা করছে পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner