
নিউজ ডেক্স : এম্বুলেন্সে যাত্রী সেজে ইয়াবা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো এক ব্যাক্তি। তার নাম নুরুল মোস্তফা (২১)। গত ১৭ অক্টোবর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ফরেস্ট অফিস এলাকায় দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপণ সংবাদে খবর পেয়ে মঙ্গলবার বিকাল ৫টায় চট্টগ্রাম গামী এম্বুলেন্সে অভিযান চালায়। গাড়িতে তাকা নুরুল মোস্তফার কাছে একটি ব্যাগের ভিতর ২ হাজার পিচ ইয়াবা বডি উদ্ধার করে পুলিশ। সেই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা পানখালীর নুর হোসেনের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে এম্বুলেন্স থামিয়ে তল্লাশি করে এক যাত্রীর কাছে ২ হাজার ইয়াবা পাওয়া যায়। সেই যাত্রী সেজে মোস্তফা ইয়াবা পাচার করছিল। তার বিরুদ্ধে রাতে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner