
নিউজ ডেক্স : চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. মাসুদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৪ এপ্রিল) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেত পারেনি পুলিশ।
মাসুদ সীতাকুন্ড উপজেলার দক্ষিণ বগাচর এলাকার সৈয়দুল হকের ছেলে। তিনি পাহাড়তলী বাজারের ডিমের দোকান রানা স্টোরের ম্যানেজার ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহতবস্থায় মাসুদকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner