
এলনিউজ২৪ডটকম : দক্ষিণ অফ্রিকার জোহানেসবার্গের ইষ্টরেন্ডের ডিপসলোট এলাকায় দুর্বৃত্তের গুলিতে লোহাগাড়ার এক যুবক নিহত হয়েছেন। গত ২ জুন রবিবার (দক্ষিণ আফ্রিকা সময়) সন্ধ্যা ৬টায় নিজ দোকানে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ।
নিহত শাহাদত হোসেন (২৪) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারী পাড়ার এস্তেফাজ উদ্দিনের পুত্র ও ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন ৪/৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দোকান লুটের উদ্দেশ্যে হানা দেয়। দোকান লুট করে চলে যাওয়ার সময় শাহাদত হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটি পড়ে যান। নিহত ভাই রুবেল ও স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ শাহদাত হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। গত ৬ মাস পূর্বে বড় ভাই রুবেলের ব্যবসায় সহযোগিতা করতে শাহাদত হোসেন দক্ষিণ আফ্রিকা পাড়ি দেন।
দুর্বৃত্তের গুলিতে শাহাদত হোসেনের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারীতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner