
নিউজ ডেক্স : নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত শাহরীন আহমেদকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢামেক হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক এবং বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রবিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শাহরীনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সে এখন মোটামোটি ভাল হয়ে গেছেন। চিকিৎসাপত্রে তার পরবর্তী চিকিৎসা জন্য ওষুধ লিখে দেয়া হয়েছে।

গত ২১ মার্চ ঢামেকে শাহরীনের অস্ত্রোপচার হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। শাহরীনের ঊরু থেকে চামড়া নিয়ে শরীরের ক্ষত জায়গায় পুরোপুরি নতুনভাবে চামড়া প্রতিস্থাপন করা হয়।
বিমান দুর্ঘটনার তিন দিন পর ১৫ মার্চ বিকেলে শাহরীনকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসার হয়। তার শরীরের ৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
Lohagaranews24 Your Trusted News Partner