
নিউজ ডেক্স : চট্টগ্রামের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী ফিরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করার পর বিচারক ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ মে কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার মরদেহ। পুলিশ পরদিনই তার বন্ধু আদনান মির্জাকে গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদনানের কথিত বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করা হয়।

ফিরোজ এক সময় শিবির করতেন বলে জানা গেছে। তবে সম্প্রতি তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয় এবং নিজেকে সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
Lohagaranews24 Your Trusted News Partner