
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. সিদ্দিক আহমদ চৌধুরী (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়ি এলাকার মৃত গোলাম নবীর পুত্র। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লোহাগাড়ার গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতের কন্যা নিলুফার সোলতানা জানান, তার পিতা দীর্ঘদিন যাবত নানা দূরারোগ্য রোগে ভূগছিলেন। তিনি ১৯৫৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ ও ১৯৯১ সালে সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। অনুষ্ঠিতব্য নামাজে জানাজায় সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner