
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে আয়োজিত বিশ্ব ডায়াবেটিসের দ্বিতীয় দিন আজ বুধবারও রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সেবা নিতে আসা রোগীরা পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া অসহায় রোগীদের জন্য ব্যবস্থা করা হয়েছে বিনামূল্য চিকিৎসা সেবা।
এদিকে সকালে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ। তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবয় রোগীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।

পরে হেলথ সিষ্টেমস স্ট্রেংদেনিং এইচএসএস রেটিংসে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম জেলায় প্রথম ও সারা বাংলাদেশে ১১ তম স্থান লাভ করায় লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রুমেল।
এ সময় হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, রাশেদুল হক ও মুমিনুল হক উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner