
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহে আলম খানের ভাই ডাঃ আমানে আলম খান আজ ২৭ অক্টোবর বেলা ৩টায় চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

জানা যায়, ডাঃ আমানে আলম খান বিভিন্ন স্থানে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় গুরত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
উল্লেখ্য, ডাঃ আমানে আলম খান প্রাক্তন ঢাকা বিভাগীয় কমিশনার মরহুম খানে আলম খানের ছোট ভাই।
Lohagaranews24 Your Trusted News Partner