
নিউজ ডেক্স : চট্টগ্রাম আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে বসা অজ্ঞাত পরিচয়ের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অজ্ঞাত শুশুর পাশে আহত এক শিশুকেও উদ্ধার করা হয়েছে। এরা সবাই ছিন্নমূল শিশু তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তার আসল কারণ এখনও বের করা যায়নি। মঙ্গলবার ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাতে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে। এরপর তল্লাশিকালে দুটি শিশুর মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। পাশে হাতে আঘাত পাওয়া আট বছরের রায়হান নামে আরেক শিশুকেও পাওয়া যায়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত রায়হান জানিয়েছে তারা ছিন্নমূল শিশু। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে পৌঁছলে তারা পাঁচ শিশু ছাদে উঠে বসে। ফেনী স্টেশনের কাছাকাছি এলে ছাদে লাফালাফি করার সময় একটি ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুইজন পড়ে যায়। দুইজন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। রায়হান বর্তমানে থানায় রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Lohagaranews24 Your Trusted News Partner