
নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফ উপজেলায় বজ্রপাতে এক তরুণ ও এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম।

নিহত হেলাল উদ্দিন ওরফে ধইল্যা (২০) ওই ইউনিয়নের বাইন্যা পাড়ার নুরুল ইসলামের ছেলে এবং রহমত উল্লাহ (৩৪) একই ইউনিয়নের হাজম পাড়ার সোনালী মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবদুল হালিম বলেন, “বুধবার সকালের দিকে হাজম পাড়ার রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Lohagaranews24 Your Trusted News Partner