Home | ব্রেকিং নিউজ | টিলা কাটায় ইউনিয়ন আ.লীগ সভাপতিকে অর্ধ লাখ টাকা জরিমানা

টিলা কাটায় ইউনিয়ন আ.লীগ সভাপতিকে অর্ধ লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আধুনগরে টিলা কাটার অপরাধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবিরকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কুলপাগলি এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

তিনি জানান, কুলপাগলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক্সকেভেটর দিয়ে টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে টিলা কাটার কাজে জড়িত নুরুল কবিরকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় তাকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!