
নিউজ ডেক্স : নগরের চকবাজার ধনিরপুল এলাকায় ৪ জুন সোমবার সকাল ৯টায় কোচিংয়ে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আকাশ (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। ইভটিজার আকাশের বাসা ধনিরপুল এলাকায়।
প্রত্যক্ষদর্শী মোঃ হোসাইন জানান, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী চকবাজার এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিলো। পথিমধ্যে আকাশ নামে ওই যুবক তাকে নানা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। ছাত্রীটি এসময় ধনিরপুলের এক দোকানদারকে বিষয়টি বললে ওই যুবককে ধরে ফেলে। পরে আরও কয়েকজন পথচারী এসে ইভটিজারকে গণপিটুনি দেয়।

তিনি আরো জানান, কিছুক্ষণ পর ছাত্রীর মা ও দাদী আসলে ওই ইভটিজার তাদের কাছে পায়ে ধরে ক্ষমা চায় এবং আর এমন কাজ করবে না বলে জানায়।
Lohagaranews24 Your Trusted News Partner