ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিল শুরু কাল

চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিল শুরু কাল

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতি​ক সীরাতুন্নবী (সা.) মাহফিল। বাদে জোহর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হবে।

মাহফিল শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রসূল (সা:) হযরত মাওলানা সাইয়্যিদ আনোয়ার হোসেন তাহেরী জাবেরী আল মাদানী।

অলিকুল শিরোমনি হযরত হাফেজ আহমদ (রাহ.) ১৯৭২ সালে প্রথমবারের মতো চুনতিতে  ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের প্রবর্তন করেন। এরপর থেকে প্রতিবছর এটি দেশের অন্যতম বড় ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে।

মাহফিল চলাকালীন প্রতিদিন বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত কুরআন তেলাওয়াত, হামদ-নাত, কুরআন ওহাদিসের আরোকে আলোচনা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান আলেম-ওলামাগন ইসলামের দাওয়াত, তাফসির, ফিকহ, আখলাক, সমাজ সংস্কার এবং সুন্নতি জীবন গঠনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

মাহফিলের ১৯তম দিন ২২ সেপ্টেম্বর দিনগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্ত ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হবে। লাখো মুসল্লি এই দিন মাঠ ও আশপাশের এলাকা পূর্ণ করবেন বলে আশা করা হচ্ছে।

মাহফিল উপলক্ষে লাখো মানুষের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজক কমিটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চুনতি সীর মাঠে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মাঠ ও আশপাশের এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি ক্যামেরা, মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক দল।

আয়োজক কমিটির পক্ষ মিডিয় কমিটির আহবায়ক শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, প্রতিবছরের মতো এবারও মাহফিলকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী মুসল্লিদের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!