
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজ ৯ সেপ্টেম্বর রবিবার আন্তঃস্কুল-মাদ্রাসার ফাইনাল খেলায় জনৈক উশৃঙ্খল ছাত্রের হামলায় পন্ড হয়েছে বলে জানান পদুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় বনাম লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এস. কে. সামশুল আলম জানান, খেলা চলাকালীন সময়ে রেফারী চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের খেলা পরিচালনা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়। গোল শুন্য অবস্থায় খেলার প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্বে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়াবৃন্দ রেফারীর কর্মকান্ডে মৃদু প্রতিবাদ জানায়। এতে চুনতি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন উশৃঙ্খল ছাত্র অতর্কিতে তাদের উপর চড়াও হয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। আয়োজকরা তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করতে সমর্থ হয়। তবে পদুয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ না করে মাঠ ত্যাগ করে চলে আসে। ফলে খেলাটি অমিমাংসিতভাবে শেষ হয়।

এ ব্যাপারে চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ইনসপেক্টর মোঃ আলমগীর জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সে জন্য কোন বড় ধরণের ঘটনা ঘটেনি।
Lohagaranews24 Your Trusted News Partner