
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা সুফিয়াবাদ কাজির পাড়ায় পুকুরের পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে। গত ৩১ জুলাই এ ঘটনা ঘটে।
নিহত শিশু হালিমা আক্তার এনি (৭) ওই এলাকার আহমদ হোসেনের কন্যা। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। চরম্ব ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুকুরে খেলতে গিয়ে অসবাধনাতা বশতঃ পনিতে ডুবে কন্যা শিশুটি মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner