
নিউজ ডেক্স : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শত শত শিক্ষার্থী রেললাইনের ওপর দাঁড়িয়ে কোটা সংস্কারের স্লোগান দিচ্ছেন। আজ বুধবার কোটা সংস্কারের দাবিতে সকাল সাড়ে আটটার শাটল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বাধা দেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় থেকে শাটলটি ফিরে না আসায় নগরী থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে যেতে পারছে না।
ষোলশহর রেল স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাড়ে আটটার শাটল ট্রেন যাওয়ার পর সেটি অার ফিরে অাসেনি। অান্দোলনকারীরা আটকে দিয়েছে। তাই পৌনে ১০টা ও সাড়ে ১০টার শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় অভিমুখে ছেড়ে যেতে পারছে না।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অান্দেলন করছেন। বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. অারজু বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অামরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অান্দোলন চলতে থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner