
নিউজ ডেক্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলে ঢুকে গোপনে ভিডিও ধারণ করার সময় আব্দুর রহিম নামে এক বহিরাগত যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে শেখ হাসিনা হলের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, শেখ হাসিনা হলের প্রহরী মোটর চালাতে গেলে সেই ফাঁকে হলের মধ্যে প্রবেশ করেন অভিযুক্ত আব্দুর রহিম। পরে হলের দ্বিতীয় তলায় উঠে বুক পকেটে ক্যামেরা অন করে ভিডিও করতে থাকেন তিনি। এসময় হলের কয়েকজন মেয়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞেসবাদ করার এক পর্যায়ে ভিডিও করার বিষয়টি সামনে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিকে খবর দিলে তাকে হল থেকে আটক করা হয়।

সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, নারী শিক্ষার্থীদের হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে হলে গিয়ে তাকে আটক করি।
Lohagaranews24 Your Trusted News Partner