ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চন্দনাইশে বাইক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত

চন্দনাইশে বাইক দুর্ঘটনায় লোহাগাড়ার যুবক নিহত

এলনিউজ২৪ডটকম: চন্দনাইশে বাইক দূর্ঘটনায় সানু ধর (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মঙ্গলনগর বণিক পাড়ার দিলীপ ধরের পুত্র।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার কলেজ রোডস্থ সুচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরতর আহত হয়েছেন বাইক চালক বিশ্বজিৎ ধর (২৭)। তিনি একই এলাকার আনন্দ ধরের পুত্র।

নিহতের প্রতিবেশী রিটু ধর জানান, তারা বাইকযোগে চন্দনাইশের গাছবাড়িয়ায় একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল। ঘটনাস্থলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে পিলারের সাথে ধাক্কা দেয়। এতে বাইক চালক বিশ্বজিৎ ধর ও আরোহী সানু ধর গুরতর আহত হন। আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে আশংজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেলে ৪টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সানু ধরকে মৃত ঘোষণা করেন। আহত বিশ্বজিৎ ধর বর্তমানে নগরীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সানু ধর পেশায় স্বর্ণ ব্যবসায়ী। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!