
(ফাইল ছবি)
নিউজ ডেক্স : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে নাশকতার আরও তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর মহানগর মহিউদ্দিন মুরাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ২ ডিসেম্বর আরও তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি নগরীর কোতোয়ালী আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহ্মদ বলেন, নগরীর বাকলিয়া থানায় দায়ের করা চলতি বছরের নাশকতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তিনটি মামলায় আসামি শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
গত ৭ নভেম্বর বিএনপির গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের দেখতে ঢাকার আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন শাহাদাত। সেখান থেকে তাকে একটি মামলায় গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি প্রথমে ঢাকা কারাগার হয়ে এখন চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন।
Lohagaranews24 Your Trusted News Partner