
নিউজ ডেক্স : মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও ইনস্পেক্টর লিয়াকতকে কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। রাখা হয়েছে কারাগারের ৩২ নম্বর সেলে।
আজ শনিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গুলিতে নিহত মেজর সিনহা হত্যা মামলায় গত সপ্তাহে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং মামলার অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত।

Lohagaranews24 Your Trusted News Partner