
নিউজ ডেক্স : সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম কলেজের উচ্চ মাধ্যমিক ব্যাচের এক ছাত্রলীগকর্মীর সঙ্গে সিনিয়র এক ছাত্রলীগকর্মীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি হয়। সিনিয়ররা বিষয়টি সমাধান করে দিয়েছে। আপাতত সব কিছু স্বাভাবিক রয়েছে।

চকবাজার থানা (ওসি) তদন্ত এস এম আব্দুল হালিম বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা ঘটনা স্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner