
নিউজ ডেক্স : নগরীতে বাস চাপায় নাসিমা বেগম (৩৫) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। রবিবার ইপিজেড থানার মাইলের মাথা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নাসিমা ইপিজেডের রিজেন্সি কারখানায় চাকরি করতেন। সকালে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মারা যান নাসিমা। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। -ইত্তেফাক
Lohagaranews24 Your Trusted News Partner