
নিউজ ডেক্স : চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। নগরীর কোতোয়ালি থানার সিনেমা প্যালেস টেলিগ্রাফ অফিস রোডের কুতুব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছে দুইটি এলজি, একটি রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান, একটি ছুরি ও ১২টি গুলি পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে হাজারি গলির একটি বাসায় ডাকাতি করার তারা প্রস্তুতি নিতে তারা সেখানে জড়ো হয়েছিল। -কালের কণ্ঠ
Lohagaranews24 Your Trusted News Partner