
কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়া কুতুপালং বাজারের ডাঃ ওসমানের নেতৃত্বে ফার্মেসীর আড়ালে প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে গুরুত্বর অভিযোগ উঠেছে। আলেকিন নামে মিয়ানমান বিদ্রোহী গ্রুপের সন্ত্রাসীদের সমস্ত কর্মকান্ড পরিচালনা করছে বার্মাইয়া ডাঃ ওসমান।কুতুপালং বাজারের ভেতর ফার্মেসী খুলে তার আড়ালে রোহিঙ্গা প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ড ও বির্তরকিত আলেকিন নামের সমস্ত কর্মকান্ড পরিচালিত হয় বলে স্হানীয়রারা জানান।বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানান মুখী সড়যন্ত্রে অব্যাহত রয়েছে। বার্মাইয়া ডাঃওসমানের ফার্মেসী থেকে প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডের ফলে স্হানীয়রা আতংকের মধ্যে রয়েছে। উক্ত ওসমানের ফার্মেসীতে অচেনা লোকজনের গোপন বৈঠক, ও গোপনে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।বার্মাইয়া ডাঃ ওসমান কে গ্রেফতার করলে সমস্ত অপরাধের তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে স্হানীয়রা।এব্যাপারে বার্মাইয়া ডাঃ ওসমানের বিরোদ্ধে আইনানুক ব্যবস্থা অতিব জরুরী হয়ে পড়ছে বলে স্হানীয় সচেতন মহল দাবী জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner