
নিউজ ডেক্স : আগামীকাল সোমবারের মধ্যে যেসব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরবে না সেসব কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ ঘোষণা করা হবে এবং শ্রমিকেরা সেই সময়ের মজুরি পাবে না বলে জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার দুপুরে বিজিএমইএ’র সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা।
একদিনের বিরতি শেষে আবার শনিবার রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামে তারা।
শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।
Lohagaranews24 Your Trusted News Partner