
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান শাহ মজিদিয়া শিশু একাডেমির ৫ম শ্রেণীর সমাপনি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আজ ১৬ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ছরওয়ার কামাল। প্রধান অতিথি ছিলেন লোহাগাড়ানিউজ২৪ডটকম সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক।

বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা আবদুস ছবুর, সাংবাদিক আবুল কালাম আজাদ, পরিচালক আবুল হাশেম, ইকবাল বাহার চৌধুরী ও মাওলানা আবুল কালাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার নাজিম উদ্দিন, ইকবাল হোসেন ও একাডেমির অধ্যক্ষ কামাল উদ্দিন। স্কুল শিক্ষক মাষ্টার রাশেদ হোছাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মখলেছুর রহমান, মোঃ ইসলাম সওদাগর, সোনা মিয়া সওদাগর, আবুল কাশেম, মাষ্টার আনোয়ার হোসেন, এরফান উদ্দিন ও জমির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন একাডেমির শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, নেছার উদ্দিন, নাছির উদ্দিন, আবু বক্কর, মহিউদ্দিন, জোসনা আক্তার, রুম্মান আক্তার, শারমিন সোলতানা, ফরিদা ইয়াছমিন, হাফেজ মামুনুর রশিদ ও হাফেজ মাওলানা রুহুল আমিন।
Lohagaranews24 Your Trusted News Partner