
নিউজ ডেক্স: কক্সবাজার সমুদ্র সৈকতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে। গোলাম রব্বানী খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাছাড়া ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুগন্ধা পয়েন্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন ইজিবাইক চালক গোলাম রব্বানীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। এ সময় গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner