
নিউজ ডেক্স : উখিয়ার মাদারবনিয়া এলাকায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের পাশে সড়কে ওই মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
ইনানী পুলিশ ফাঁড়ির আইসি এসআই সিদ্ধার্থ সাহা জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner