
(ফাইল ছবি)
কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় নারী-শিশুসহ ৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী ট্রানজিট ক্যাম্পের একটি তাবুতে ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ১জনের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল চাইলাউ মারমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নুরুন খাবা (৩০), ইমাম শরীফ (৮), আরজুমান বিবি (১), দিলশান বিবি (৬)। অগ্নিকান্ডে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪জন মারা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী কুতুপালং ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর।
ফায়ার সার্ভিস সুত্রে, নতুন আসা রোহিঙ্গাদের তাবুতে মোমবাতির আগুন থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে তাবুটি পুড়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী রেড ক্রিসেন্ট ও এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বক্তব্য না দেওয়া আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী একই পরিবারের ৪ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এরা গতকালই মিয়ানমার থেকে এসে বালুখালীর ট্রানজিট ক্যাম্পে আশ্রয় নেই বলে তিনি জানান।
Lohagaranews24 Your Trusted News Partner