
লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন) ডাক্তার মাহমুদুর রহমান।
তিনি বলেন, আল্লাহ্র পক্ষ থেকে অশেষ নেয়ামত স্বরূপ মুসলমানদের প্রতি বিশেষ দান মাহে রমজান। যেই মাসে আমরা সবাই সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, খোদাভীতি অর্জনের জন্যে নিরলস ভাবে ব্যস্ত থাকি। আর এই মাসেই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দবৃদ্ধির লক্ষ্যে ও মানবসেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থাকি আমরা। দীর্ঘ একমাস এই কঠোর পরিশ্রমের পর আমাদের জন্যে ইসলামের এক বিশেষ পুরস্কার ঈদুল ফিতর। ঈদ হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রতীক।

সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিকভাবে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজান মাস ও ঈদ থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner