
নিউজ ডেক্স : রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মদীনা আশিক টাওয়ারের ১৭ তলায় হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। সেখানে এখন অভিযান চলছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার পর ইরফানের বাড়ির কাছাকাছি জায়গা মদীনা আশিক টাওয়ারের ১৭ তলার একটি রুম টর্চার সেল হিসেবে ব্যবহার হতো। ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে ওই রুম থেকে দড়ি, হাতুড়ি, রড, মানুষের হাড়, গামছা, নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ টর্চারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner