
নিউজ ডেক্স : উখিয়ার ইনানী সমুদ্র থেকে ৩ মে বৃহস্পতিবার রাত ১টার দিকে অজ্ঞাতনামা এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মহিলাটির বয়স আনুমানিক ২৩ বছর হবে।তার গায়ে থ্রি-পিচ পরা।
ইনানী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোঃ সেলিম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বালুচরে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। তার গলায় কাটা চিহ্ন রয়েছে।

ঘটনাটি কারা, কখন, কি কারণে ঘটিয়েছে তা কেউ জানাতে পারেনি। রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner