
ফাইল ছবি
নিউজ ডেক্স : চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও তাদের উপস্থিতির প্রতিবাদে আবারো রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় শিক্ষার্থীদের মিছিল এসে মিলিত হয় রাজু ভাস্কর্যের সামনে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি-দাওয়া লিখিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। একেএকে আরো শিক্ষার্থী সেখানে জড়ো হচ্ছে।

এ সময় শিক্ষার্থীরা ভিসি বাসভবনে হামলার বিচারের পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবী তোলেন। তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসনকে এর জবাব এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।
Lohagaranews24 Your Trusted News Partner