
ফাইল ছবি
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এয়ারটেল মোবাইল ফোনের টাওয়ার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকের নাম রুবেল (৪০)। তিনি ঢাকা জেলার বাসিন্দা বলে প্রকাশ। তবে বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
জানা যায়, এয়াটেল অপারেটরের টাওয়ারটি পরিত্যক্ত ঘোষণার পর সেটি খুলার জন্য কয়েকজন শ্রমিক কাজ করছিল। হঠাৎ অসাবধান বশতঃ রুবেল ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ হাসপাতালে এসে লাশ থানায় নিয়ে যায়। বর্তমানে লাশটি লোহাগাড়া থানায় রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner