
মোহাম্মদ আলী। ২ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। লোহাগাড়া সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। দু’হাত নেই। তারপরও থেমে যায়নি। অদম্য এই শিক্ষার্থী পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে। ২০১৫ সালে বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার বাড়ি বড়হাতিয়া ইউনিয়নে।
আজ অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ছবিটি ধারণ করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। “ইউএনও লোহাগাড়া চট্টগ্রাম” তাঁর অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছবিটি নেয়া। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪ডটকম।

Lohagaranews24 Your Trusted News Partner