
নিউজ ডেক্স: সাতকানিয়ায় শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় পাঁচটি বাসের চালককে জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামান বলেন, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৫টি বাসের চালককে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner