
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নুরুচ্ছফা (৩৮) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২৬ জুন বুধবার দুপুর ১২টায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আব্দুল মোতালেবের পুত্র।
অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ২০০১ সালের একটি বন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner