
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় প্রতিষ্ঠিত ‘খাদিজাতুল কোবরা (রা.) হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা এবং পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা শায়খ আহমাদুল্লাহ প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত থেকে কোরআন হেফজ সম্পন্নকারী ১২ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুুহাম্মদ শাহজাহান, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ও ডা. অলক নেওয়ার বাহাদুর।
সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাসেম।
Lohagaranews24 Your Trusted News Partner