
____শুভ্রা নীলাঞ্জনা____
ফিরতে ফিরতে
আবার ফিরে দাঁড়িয়েছি
মুখোমুখি,
নতমুখে চলে যেতে
আসিনি আমি,
অথবা অভিমানে।
আমি সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ !
ভালোবাসার ময়দানে ,
জয় করে নিব তোমার নিরর্থক সব
অজস্র অজুহাতের বিনিময়ে।
সুচারু কোন সন্ধি হবেনা,
একচ্ছত্র আধিপত্য শুধু আমার।
তীরের ফলার মত তীব্রতা দিয়ে
জিতে নিব তোমার হৃদয়রাজ্য।
নির্মাণ স্রোতের বিপরীতে যেয়ে
ফিরতে হবে আমার দিকে ।
এ আমার অঙ্গীকার
শুধু তোমাকে পাবার।।

Lohagaranews24 Your Trusted News Partner